হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ভ্যাটিকানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ হুসেইন মুখতারিকে পোপ লিও চতুর্দশ ভ্যাটিকানের সর্বোচ্চ কূটনৈতিক সম্মানসূচক পদক “অর্ডিনে পিয়ানো” প্রদান করেছেন।
খবরে জানা যায়, ১৮৪৭ সালে পোপ পায়াস নবম প্রতিষ্ঠিত এই পদকটি সিরি সদর বা পবিত্র সিংহাসনের অন্যতম মর্যাদাপূর্ণ নাইটহুড সম্মান হিসেবে বিবেচিত। সাধারণত রাষ্ট্রদূত ও বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া হয়, যারা কূটনৈতিক সম্পর্ক জোরদার, শান্তি প্রতিষ্ঠা এবং সংলাপ প্রসারে ভূমিকা রাখেন।
এ সম্মাননা প্রদান এমন সময়ে এলো, যখন পোপ লিও চতুর্দশ সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের ইরানের বিরুদ্ধে আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, ভ্যাটিকানে ইরানি দূতাবাসের পক্ষ থেকে শান্তি, ন্যায়বিচার ও যুদ্ধবিরোধী অবস্থান তুলে ধরার কূটনৈতিক প্রচেষ্টাও এই স্বীকৃতির পেছনে ভূমিকা রাখতে পারে।
এই পদকপ্রাপ্তি ভ্যাটিকান-ইরান কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
আপনার কমেন্ট